সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে অ্যাপ্রেন্টিস নিয়োগ! করুন আবেদন

কলকাতার সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (CSIR) অফিস অ্যাসিস্ট্যান্ট এবং মডার্ন অফিস ম্যানেজমেন্ট বিভাগে মোট ২৫ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদনকারীদের নিয়োগের পর মাসিক ৯০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা:

ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.এ/বি.এসসি/বি.কম/বিবিএ/বিসিএ পাশ।
আবেদনকারীকে অবশ্যই ২০২০-২০২৪ সালের মধ্যে স্নাতক হতে হবে।

ট্রেনিংয়ের সময়কাল: ১ বছর

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের প্রথমে https://nats.education.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে (যদি আগে থেকে রেজিস্টার না থাকে)।
রেজিস্ট্রেশনের পর প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ মে, ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *