Space Research Organization*Trending News 

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ

অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, (ডিওএস –এর অধীনে স্বশাসিত প্রতিষ্ঠানের জন্য) অ্যাসিস্ট্যান্ট এবং (ডিওএস –এর অধীনে স্বশাসিত প্রতিষ্ঠানের জন্য) জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ২৪৪ জনকে নিচ্ছে ভারত সরকারের মহাকাশ বিভাগ, ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে (আইএসআরও)। নিয়োগ করবে ইসরো সেন্টারালাইজড রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে।

অ্যাসিস্ট্যান্ট/ আপার ডিভিশন ক্লার্ক পদের প্রার্থীদের ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা গ্র্যাজুয়েট হতে হবে। জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট/ স্টেনোগ্রাফার পদের প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা গ্র্যাজুয়েট হতে হবে। অথবা ওই একই নম্বর নিয়ে কমার্সিয়াল/ সেক্রেটারিয়াল প্র্যাক্টিসের ডিপ্লোমাধারী হতে হবে। সঙ্গে স্টেনো-টাইপিস্ট/ স্টেনোগ্রাফার হিসেবে অন্তত ১ বছরের অভিজ্ঞতা এবং ইংলিশ স্টেনোগ্রাফিতে মিনিটে অন্তত ৬০টি শব্দের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা চাই।

১৬-০৮-২০২৬ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। মাইনে পে ম্যাট্রিক্সের লেভেল ৪ অনুযায়ী। সব পদের জন্য আবেদনের ফি ১০০ টাকা। দিতে হবে ১৬ আগস্টের মধ্যে, অনলাইনে। প্রার্থিবাছাই হবে ১৫০ মিনিটের অবজেক্টিভ টাইপ পেপারে লিখিত পরীক্ষা/ সিবিটি –র মাধ্যমে। কলকাতা সহ দেশের ৩৮টি স্থানে পরীক্ষা হবে।

Related posts

Leave a Comment