বঙ্গে আবহাওয়ায় রদবদল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রদবদল ঘটছে বাংলার আবহাওয়ায়। শীতকালীন আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। ইংরেজি নতুন বছরের শুরুতে শীতের প্রকোপ থাকলেও ফের বাড়তে শুরু করে তাপমাত্রা ৷ বাংলায় এবার রদবদল দেখাচ্ছে শীতকালীন আবহাওয়াতে । ঠান্ডা কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
এর জন্য দায়ী করা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাকেই। এর জেরে বৃষ্টি ও কুয়াশার সম্ভাবনার কথাও জানানো হয়েছে ৷ উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে । বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে শৈলশহর দার্জিলিঙ জেলায় । বৃষ্টি ও কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। (ছবি:সংগৃহীত)

