AIIMS KalyaniMiscellaneous 

কল্যাণী এইমসে ১৩৩ নিয়োগ

সিনিয়র রেসিডেন্ট (নন-একাডেমিক)/ সিনিয়র ডেমনস্ট্রেটর পদে ১৩৩ জনকে নিচ্ছে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস, কল্যাণী)। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন। নিয়োগ হবে অ্যানেস্থেসিয়া, ডার্মাটোলজি, ডেন্টিস্ট্রি, ইএনটি, নিউরোলজি, নিউক্লিয়ার মেডিসিন, অর্থোপেডিক্স সহ মোট ২৯টি বিভাগে। সিনিয়র রেসিডেন্ট পদের মেয়াদ সর্বাধিক ৩ বছর।

শিক্ষাগত যোগ্যতা:- সিনিয়র রেসিডেন্ট মেডিক্যাল ক্যান্ডিডেট: সেন্ট্রাল রেসিডেন্সি স্কিম অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের (এমডি/ এমএস/ ডিএনবি) পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি বা সমতুল ডিগ্রিধারী হতে হবে। সিনিয়র রেসিডেন্ট-হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন: হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের এমডি/ (পুরো সময়ের এমবিবিএস -এর পর) হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার্স/ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিএনবি ডিগ্রিধারী হতে হবে। সিনিয়র রেসিডেন্ট – ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক: ট্রান্সউিউশন মেডিসিন/ ইমিউনোহেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন -এর এমডি/ ডিএনবি ডিগ্রিধারী হতে হবে। সিনিয়র রেসিডেন্ট – ট্রমা অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিন: ইমার্জেন্সি মেডিসিন/ অর্থোপেডিক্স/ জেনারেল সার্জারি/ অ্যানেস্থেসিওলজি/ জেনারেল মেডিসিন/ পেডিয়াট্রিক্স -এর এমডি/ ডিএনবি ডিগ্রিধারী হতে হবে। ডেন্টিস্ট্রি:কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এনডোডনটিক্স -এর এমডিএস ডিগ্রিধারী হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- সিনিয়র ডেমনস্ট্রেটর – নন-মেডিক্যাল: (অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করা এম.এসসি./ এম.বায়োটেক./ এম.স্ট্যাট এবং সংশ্লিষ্ট/ সহযোগী বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রিধারী হতে হবে।

সিনিয়র রেসিডেন্ট পদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সিনিয়র রেসিডেন্ট পদের মাইনে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,৬০০ টাকা। সঙ্গে মেডিক্যাল গ্র্যাজুয়েটদের জন্য এনপিএ। কেবল মেডিক্যাল ক্যান্ডিডেটরা পে এবং এনপিএ ছাড়াও অন্যান্য ভাতা এবং সুযোগ-সুবিধা পাবেন। তবে সব পদের ক্ষেত্রেই একই পদমর্যাদার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো ভাতা প্রযোজ্য।

প্রার্থিবাছাই হবে সম্পূর্ণভাবে ব্যক্তিগত সাক্ষাৎকারের নম্বরের ভিত্তিতে। ব্যাক্তিগত সাক্ষাৎকারের জন্য বাছাই হবে প্রাপ্ত তথ্য, আবেদনপত্র ও প্রয়োজনীয় প্রমাণপত্র যাচাই করে।

আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। তফশিলিদের কোনও ফি দিতে হবে না। NEFT -এর মাধ্যমে ফি দেবেন “AIIMS KALYANI INTERNAL RESOURCES ACCOUNT” -এর অনুকূলে। ব্যাঙ্কের তথ্য: টাইটেল নাম: AIIMS KALYANI INTERNAL RESOURCES ACCOUNT, অ্যাকাউন্ট নং 41277688529, আইএফএস কোড:SBIN0063963, ব্যাঙ্কের নাম: State Bank of India, শাখা: AIIMS, Kalyani Branch. ফি ছাড়া আবেদন গ্রহণ করা হবে না এবং তাৎক্ষণিক বাতিল হবে।

অনলাইন আবেদন করবেন https://forms.gle/XESHm2ox8ugDQbxa9 অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে,গুগল ফর্ম পূরণ করে, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে। আবেদনের কোনও হার্ড কপি পাঠানো যাবে না। একাধিক পদে আবেদন করতে হলে প্রতিটির জন্য পৃথক আবেদনপত্র এবং পৃথক আবেদনের ফি দিতে হবে। বিজ্ঞপ্তি নং No. /E-12015/22/26-(SR/T/JR). আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment