ইনকাম ট্যাক্সে ১১৫ ইনস্পেক্টর ও এমটিএস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেধাবি খেলোয়াড়দের থেকে ইনস্পেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি টাস্কিং স্টাফ পদে ১৫৫ জনকে নিচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে।
ইনস্পেক্টর অফ ইনকাম ট্যাক্স: শূন্যপদ ৮টি। ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৮৩টি। ব্যাচেলর ডিগ্রিধারীরা ঘন্টায় ৮০০০ কী ডিপ্রেশনের গতিতে ডেটা এন্ট্রির স্প্রিড থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। নিয়োগ হবে অ্যাথলেটিক্স, সুইমিং, স্কোয়াশ, ক্যারম সহ বিভিন্ন ডিসিপ্লিন থেকে।
মাল্টি টাস্কিং স্টাফ: শূন্যপদ ৬৪টি। মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
সবক্ষেত্রেই প্রার্থীকে জাতীয়/ আন্তর্জাতিক স্তরে দেশ বা রাজ্যের হয়ে অথবা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের হয়ে অথবা ন্যাশনাল স্পোর্টস/ গেমসে রাজ্য স্কুল টিম হিসাবে অংশগ্রহণ করে থাকতে হবে। বয়সের হিসেবে করতে হবে ১-৮-২০২১ তারিখের হিসেবে।
প্রার্থীবাছাই হবে নথিপত্র যাচাই, গ্রাউন্ড/ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে www.incometaxmumbai.gov.in বা https://www.incometaxmumbai.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ আগস্টের মধ্যে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটগুলিতে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

