WHO-1Miscellaneous 

সতর্কবাণী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অতিমারির জন্য আগাম প্রস্তুতি চান ‘হু’ প্রধান। সূত্রের খবর, করোনা আবহের পর আরও বিপর্যয় নেমে আসতে পারে, এমনই সতর্কবাণী বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’-র প্রধান তেদ্রস আধানম ঘেরেইয়েসুসের। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, স্বাস্থ্যের উন্নতি করতে হলে জলবায়ু পরিবর্তন আটকানো ও পশুপাখির জীবন বাঁচানোর ব্যাপারেও উদ্যোগী হতে হবে মানুষকে। আর তা না হলে সমস্ত চেষ্টাই ব্যর্থ হবে, এমনই মতামত ‘হু’ প্রধানের।

প্রথম ‘করোনা প্রতিরোধ প্রস্তুতি আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় ঘেরেইয়েসুস-এর মন্তব্য, বর্তমান করোনা আবহে তাৎক্ষণিক মোকাবিলা-কৌশল হিসেবে যেভাবে অর্থের বিপুল ব্যবহার হয় তা নিন্দনীয়। এতে সে সময়ের মতো পরিস্থিতি সামলানো গেলেও ভবিষ্যতে নতুন কোনও করোনা বুঝে ওঠার প্রস্তুতি থাকে না। এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, কোনও রোগের বাড়বাড়ন্ত হলে টাকা-পয়সার বন্যা বইয়ে দিই আমরা। তারপর সেটি সামলে গেলে ভুলে যাই। ভবিষ্যতে একইরকম পরিস্থিতি হলে আমাদের কী করতে হবে, সেটি নিয়েও মাথা ঘামাই না। খুবই সঙ্কীর্ণ ভাবনা, তাও আবার এমন যার অর্থও বোঝা যায় না।

ইতিহাসের প্রমাণ সামনে এনে ‘হু’ প্রধান আরও জানিয়েছেন, এই করোনা আবহে শেষ নয়। এরপরও এমন বিপর্যয় আসবে। সত্যি কথা বলতে করোনা মানব-সভ্যতারই অংশ। এক্ষেত্রে তাঁর আরও বক্তব্য, এক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিতে হলে মানুষের পাশাপাশি জলবায়ু পরিবর্তন রোখা ও জীবজন্তুর জীবন বাঁচানো জরুরি। কারণ, ৩টি বিষয়ই ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।

Related posts

Leave a Comment