মরশুমের শীতলতম শ্রীনগর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মরশুমের শীতলতম রাত। শ্রীনগরে শূন্যের নিচে নেমেছে তাপমাত্রা। সূত্রের খবর, শ্রীনগরের তাপমাত্রা ছিল -৩ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, গোটা কাশ্মীরের তাপমাত্রা নেমে এসেছে শূন্যের নিচে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উপত্যকায় আর্দ্র আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

