দূরত্ব বজায় রাখতে হবে কাদের থেকে?

Who should you keep your distance from

আপনি দূরত্ব বজায় রাখতে চান কাদের থেকে? যে মানুষ আপনার স্নেহ-ভরসাকে বুঝতে পারে না, তার সঙ্গে আপস চলে না। আপনার আন্তরিকতা যে মানুষ বুঝতে পারে না, তার সাথে সম্পর্ক গড়াটা উচিত কাজ নয়। এখনকার সময়ে পরীক্ষা করে, সময় দিয়ে তবেই মানুষ বিচার করতে হয়। আদর্শবান মানুষ না হলে সেই মানুষকে বেশি পাত্তা দিলে মাথায় উঠতে পারে। নিজের গুরুত্ব বোঝানোটা আসল জিনিস। নিজেকে ভালোবাসতে না পারলে বা নিজেকে সম্মান দিতে না পারলে মুশকিল। আপনি যাঁকে গুরুত্ব দিতে চাইছেন সে যদি বোঝার চেষ্টা না করে তাহলেই সমস্যা।

মনোযোগ, শ্রদ্ধা ও ভালোবাসা সবই দামী। আপনি যাকে এটা দেওয়ার চেষ্টা করবেন, সেই মানুষটির যদি বোধগম্য না হয় তাহলে সেটা না করাই উচিত কাজ হবে। সম্পর্ক গড়ার ক্ষেত্রে আবেগ থাকে। সেই আবেগ একতরফা হতে পারে না। মনে রাখতে হবে- যাঁকে আপনি পাত্তা দিয়ে চলেছেন সেই মানুষটি যদি আপনাকে অবহেলা করতে থাকে তাহলে আপনার কিছু ক্ষতি নেই। তবে তা থেকে শিক্ষাগ্রহণ করতে পারবেন। নিজের অস্তিত্ব সব সময় বজায় রাখতে চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *