বয়স বাড়লে কি করণীয়

man-mind and sunset

বয়স যখন বাড়ে তখন ভালো থাকবেন কি করে, এই নিয়ে ভাবনার শেষ নেই মানুষের। স্ত্রী-পুরুষ নির্বিশেষে এই ভাবনা প্রায় সবারই। বেশ কিছু নিয়ম মেনে চললে ভালো থাকবেন। বিভিন্ন দিক মনস্তাত্বিক বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর তাদের মতো থাকতে দিন। তাঁরা নিজে থেকে এগিয়ে এসে যেটুকু করবেন তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। নাতি-নাতনিদের ভালো-মন্দ বিষয়ে খোঁজ-খবর রাখুন। আপনার উপদেশ বা পরামর্শ তাদের কাজে লাগলে ভালো। সন্তানরা যদি ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করতে চায় তাহলে প্রথমে বোঝান, তারা না বুঝলে আপনি মেনে নিতে চেষ্টা করুন।
সব সময় হাসি-খুশি থাকার চেষ্টা করতে হবে। মনে ব্যথা থাকলেও তা বুঝতে না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সারাদিন বকা-ঝকা করবেন না। আপনার সময়ের কথা-কাহিনী তুলে ধরে উপমা দিতে যাবেন না। বর্তমান সময়ে সেই সব ইতিহাস নিয়ে কেউ মাথা ঘামায় না। উপার্জন থাকলে প্রতি মাসে সঞ্চয় করবেন। ভবিষ্যৎ সুরক্ষায় বা চিকিৎসার জন্য সঞ্চয় করুন। ভবিষ্যতের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করে রাখতেই হবে। বয়স হয়েছে বলে আপনার সবকিছু শেষ হয়ে যায়নি। আনন্দ করে বাঁচুন, সিনেমা দেখুন, গান শুনুন। সকাল-বিকাল হাঁটা চলার অভ্যাস করুন। উত্তেজিত হয়ে পড়বেন না। জীবনকে নির্লোভ ও নির্লিপ্তভাবে গ্রহণ করতে চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *