দক্ষতা বাড়িয়ে উপার্জনের পথ

Ways to earn by increasing skills

জ্ঞানে সময় বিনিয়োগ করতে হবে। তা না হলে সমস্যা বাড়বে। শুধু চাকরির আয় নিয়েই সন্তুষ্ট থাকলে চলবে না। চাকরির ক্ষেত্রে আয় কম হলে বিপদ আরও বেশি। সুতরাং নিজেদের দক্ষতা বাড়াতে হবে। উপার্জনের পথ খুলতে হবে। বর্তমান সময়ে বাজারের চাহিদা বোঝার চেষ্টা করে যেতে হবে। বিভিন্ন কোর্স, ব্লগ, বই বা অভিজ্ঞদের অনুসরণ করতে হবে। অন্যদিকে দক্ষতার মাধ্যমে নিজের মূল্য বাড়ানোর চেষ্টা করতে হবে। নতুন সুযোগ এলে তা গ্রহণ করার চেষ্টা করতে হবে।

সব কাজেই ধৈর্য ধরতে চেষ্টা করতে হবে। সময়ের সাথে সাথে যুগও বদলে গিয়েছে। সবকিছু এখন গতিশীল। একজন আর্থিকভাবে সফল ব্যক্তি জানেন, কিসে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা। সেই সকল ব্যক্তি ফ্যাশন আইটেমের বদলে বিনিয়োগে মন বেশি করে দিয়ে থাকেন। আয়ের উৎস বাড়ানোর জন্য সচেষ্ট থাকেন।

এখন চাকরি অনেকটাই ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ-ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, রিয়েল এস্টেট বা বিভিন্ন ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করে আয় বাড়াতে চেষ্টা করতে হবে। আয়ের উৎস সচল রাখার চেষ্টা করতে হবে। একটা উৎস বন্ধ হলে যেন অন্য উৎস চালু থাকে। আর্থিক চিন্তা দূর করতে বিকল্প ব্যবস্থা রাখতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *