‘ভিস্টাডোম’ কোচে স্বল্প ব্যয়ে এবার ডুয়ার্স সফর

vistadome coache and duares

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভ্রমণপিপাসুদের জন্য খুশির খবর। এবার ‘ভিস্টাডোম’ কোচে ডুয়ার্স সফর স্বল্প ব্যয়ে। স্থানীয় সূত্রের খবর, শনিবার থেকে রাজ্যে চলবে ‘ভিস্টাডোম’ কোচ। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চালানো হবে এই ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেন। এক্ষেত্রে আরও জানা যায়, ১৬৯ কিমি এই যাত্রাপথে সময় নেবে মাত্র ৬ ঘন্টা।

ভারতীয় রেল সূত্রের খবর,সপ্তাহে ৩ দিন চলবে এই ভিস্টাডোম কোচ। নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেবক, নিউ মাল, চালসা, হাসিমারা, রাজাভাতখাওয়া ও আলিপুরদুয়ার স্টেশন হয়ে যাবে এই স্পেশ্যাল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের দায়িত্বে এই রেল চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভারতীয় রেল সূত্রে আরও জানা যায়, ‘ভিস্টাডোম’ কোচ অনেকটাই আলাদা। এই স্পেশ্যাল কোচ থেকে ৩৬০ ডিগ্রি দেখার বন্দোবস্ত থাকছে। যা বিশেষ ধরণের ফাইবারের চাদরে মোড়া থাকবে কোচ। এই কোচের যে কোনও প্রান্তে বসেই প্রকৃতির শোভা উপভোগ করতে পারবেন। শীততাপ নিয়ন্ত্রিত এই বিশেষ কোচ নির্মাণ করেছে ভারতীয় রেল।

রেল সূত্রে আরও জানানো হয়েছে, এই যাত্রাপথে থাকবে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। টি টেস্টিং পয়েন্ট, লোকনৃত্য ও ভুটানি নাচের ব্যবস্থা থাকবে। রকমারি আয়োজন নিয়ে এই পরিষেবা মিলবে। কোচগুলিতে থাকবে ওয়াই-ফাই পরিষেবাও। স্লাইডিং ডোর, এলইডি ডিসপ্লে বোর্ড, প্যানারমিক ভিউ সহ অত্যাধুনিক বায়ো টয়লেট থাকবে। ট্রেনের ভাড়া থাকবে সাধ্যের মধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *