এবার মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা সন্তোষ মিত্র স্কোয়ারে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পুজো এবার ভিন্ন ভাবনায় ঐতিহ্যবাহী সন্তোষ মিত্র স্কোয়ারে। পুজোয় থাকবে না কোনও ভিড়। পুজো কমিটির পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে।সূত্রের খবর, পুজো এবার শুধু পাড়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে তাঁরা। কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শক ছাড়াই এবার পুজো হবে।পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবেন কেবলমাত্র পাড়ার বাসিন্দারাই ।এমনকী মণ্ডপ ছাড়াও পুজোর মাঠে প্রবেশ নিষেধ দর্শকদের।
করোনা আবহে এবার রাজ্যে পালিত হচ্ছে দুর্গাপুজো। ভিড় বাড়লে সংক্রমণ বাড়বে, এমনই আশঙ্কা। কলকাতা শহরের নামী পুজো উদ্যোক্তা সন্তোষ মিত্র স্কোয়ারের এই সিদ্ধান্তে জল্পনা বেড়েছে।তবে প্রতিমা দর্শন থেকে পুজো ও আলোকসজ্জা সবই দর্শনার্থীদের দেখার সুযোগ করে দেওয়া হবে ভার্চুয়ালি,এমনটা জানা যায়। প্রাচীন এই দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ ও আলোকসজ্জা তৈরি প্রায়। যা দেখার জন্য দর্শনার্থীদের ভিড় বাড়ে। ভিড় এড়ানোর জন্য এবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আয়োজকরা। মণ্ডপের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে।

