চশমা ব্যবহারে করোনা ঝুঁকি কম-গবেষণার তথ্য
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। চশমা পরলে কোভিডের ঝুঁকি অনেক কম,এমনটাই গবেষকরা জানিয়েছেন। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, প্রতি ঘণ্টায় একজন ২৩ বার মুখে হাত দেয় ও কম করে ৩ বার চোখে হাত দেয়। উল্লেখ করা যায়,করোনা নিয়ে নানা রকম গবেষণা চলছে। তার মধ্যে একটি গবেষণা হল- যাঁদের চোখে চশমা রয়েছে। চশমা থাকা ব্যক্তিদের করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে । এক্ষেত্রে বলা হয়েছে,চোখে চশমা থাকার জন্য ওই সব ব্যক্তিরা চোখে হাত কম দিয়ে থাকেন। এমনকী চোখও কম ঘষা ঘষি করেন। একটি ওয়েবসাইটে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
এক্ষেত্রে চিকিৎসকরা নমুনা সংগ্রহ করে দেখেছেন। যাঁদের মধ্যে পুরুষ ও মহিলা রয়েছেন।এক্ষেত্রে নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের বয়স ১০ থেকে ৮০ বছরের মধ্যে। এবিষয়ে ১৯শতাংশের বক্তব্য, তাঁরা বেশিরভাগ সময়ে চশমা পরে থাকেন। গবেষকরা দাবি করেছেন, যাঁরা চশমা পরেন তাঁদের কোভিড হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে তিন চার গুণ কম। কারণ চশমা চোখে থাকার দরুন তাঁরা চোখে কম হাত দিয়ে থাকেন। সংক্রমণও অনেক কম হয়।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই এটা দেখা গিয়েছে যে, সংক্রমিত অপরিষ্কার হাত চোখে ও মুখে বা নাকে দিলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। যাঁরা চশমা পড়ায় অভ্যস্ত, তাঁরা চোখে হাত কম দিয়ে থাকেন। যাঁরা টানা ৮ ঘণ্টা চশমা পরে থাকেন, তাঁরা কোভিডে অনেক কম আক্রান্ত হন।
গবেষকদের আরও বক্তব্য, যাঁরা চোখে লেন্স পরে থাকেন তাঁরা চশমা পড়লে সুরক্ষিত থাকবেন। করোনা সময় কালীন দেখা গিয়েছে,চিনে যাঁরা চশমা ব্যবহার করেছেন তাঁরা সাধারণ মানুষের চেয়ে ৫ গুণ কম কোভিডে আক্রান্ত হয়েছেন। উল্লেখ করা যায়, চিনের নানচুং বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এসিই- ২ নামক যে রিসেপটর দিয়ে এই ভাইরাস মানবশরীরে প্রবেশ করে, সে-ই রিসেপটর চোখেই অবস্থিত। তাই বার বার করে চোখের সুরক্ষার কথা বলা হচ্ছে।

