Water GlassMiscellaneous Trending News 

ই-কোলাইয়ের ফলে নানা রোগ-প্রতিরোধে ব্যবস্থা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অনেক ব্যাকটেরিয়াই আমাদের দেহের মধ্যে থাকে। তাদের মধ্যে রয়েছে কিছু ভালো ব্যাকটেরিয়া আবার কিছু খারাপ। এদের মধ্যে কিছু ব্যাকটেরিয়া কাজে লাগলেও কিছু ক্ষেত্রে তা খারাপও হতে পারে। সেরকম ই একটি ব্যাকটেরিয়া হল কোলাই। এই ব্যাকটেরিয়ার কি কাজ এবং এর ফলে কি ধরণের অসুখ হতে পারে তা বিস্তারিত ভাবে জানানো হয়েছে।
চিকিৎসক-বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসচেরিকিয়া কোলাই হল এক ধরণের ব্যাকটেরিয়া। সহবাসী প্যাথোজেন যা মানুষ ও পশুদের অন্ত্রের মধ্যে থাকে। এটি আমাদের শরীরে ভিটামিন বি-৯ এবং বায়োটিন তৈরি করে, যা রক্ত তৈরিতে সাহায্য করে। বায়োটিন আবার আমাদের নখ, চুল এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। অন্ত্রে থাকার ফলে সেখানে অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকায় এটি। ই-কোলাই ফাইবার জাতীয় খাদ্য হজম করতেও সাহায্য করে। তবে কখনও কখনও সেটা যদি অন্য অঙ্গে চলে যায় তখনি তৈরি হয় সমস্যা। ক্যানসার, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এইচআইভি-র রোগীরা যে ওষুধ খান সেগুলি ইমিউনোসাপ্রেসিভ হয়। অর্থাৎ শরীরে অনাক্রম্যতা কমিয়ে ফেলে। তখন এই ব্যাকটেরিয়াগুলি সক্রিয় হয়ে উঠতে পারে।

চিকিৎসক-বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, বয়স্ক মহিলাদের এবং ছোটো ছোটো ছেলেদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। আমাদের শরীরে নানা ধরণের এনজাইম ও হরমোন রয়েছে, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। এক্ষেত্রে তাঁদের আরও বক্তব্য, ছোট ছেলে শিশুদের অনেক সময়ে যৌনাঙ্গের মুখের চামড়া বন্ধ থাকার ফলে ফাইমোসিস হয়। এর ফলে মূত্র ঠিক মতো নির্গত হতে পারে না। তার ফলে এরা ইউটিআই-তে ভুগতে পারে।
এই রোগের মূল লক্ষণগুলি হল- জ্বর হতে পারে, তলপেটে ব্যথা বা চাপ ভাব থাকবে। এছাড়াও বারবার প্রস্রাব হবে। এছাড়া বমি ভাব ও চুলকানির লক্ষণ দেখা যেতে পারে।
ই-কোলাই এর ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। যথা- ইউটিআই, অন্ত্রের সংক্রমণ হতে পারে, পরিষ্কার পরিছন্নতার অভাব, কাঁচা বা পচা মাছ-মাংস খেলে, দুধ ফুটিয়ে না খেলে অন্ত্রে ই-কোলাই- এর মতো সংক্রমণ হতে পারে।
এই রোগে প্রচুর পরিমানে জল খেতে হবে। পাশাপশি চিকিৎসকের দেওয়া অ্যান্টিবায়োটিক খাওয়া ও পরিষ্কার পরিছন্ন থাকা এসব করলেই ইউটিআই ঠিক হয়ে যেতে পারে। এছাড়া বারবার ইউটিআই হলে অনেক সময়ে যোনিতে হরমোন জাতীয় মলম লাগানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

Related posts

Leave a Comment