uttamkumarMiscellaneous Trending News 

উত্তমকুমার আজও বাঙালির মনে ও মননে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ মহানায়ক উত্তমকুমারের ৪০তম মৃত্যুবার্ষিকী। বাংলা চলচিত্র জগতে উত্তম-হেমন্ত জুটি আজও সমান জনপ্রিয়। তেমনি আজও বড় প্রাসঙ্গিক উত্তমকুমার। “এই পথ যদি না শেষ হয়……” এখনও সিনেমাপ্রেমীদের মুগ্ধ করে। সাদা-কালো সিনেমায় সোনালী স্বপ্নের দিনগুলো এখনও ভুলতে পারে না বাঙালি। বারে বারে উত্তমকুমার ফিরে আসেন মনের মণিকোঠায়।

বাংলা সিনেমায় দারুন দক্ষতা নিয়ে তিনি হয় উঠেছিলেন মহানায়ক। প্রবীণ নাগরিকদের কাছে এখনও উত্তমকুমার স্বপ্নের নায়ক। বাংলা সিনেমা মানেই উত্তমকুমার। তাঁর মিষ্টি হাসি ও সুদর্শন মুখের অসামান্য অভিনয় এ প্রজন্মের বাঙালিকেও মুগ্ধ করে। যেন আজও প্রাণবন্ত উত্তম। স্বমহিমায় বেঁচে রয়েছেন বাঙালির মনে ও মননে।

Related posts

Leave a Comment