Use PlasticMiscellaneous 

আবর্জনামুক্ত শহর তৈরির পরিকল্পনা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নিউটাউনে প্লাস্টিক মিশ্রিত আরও রাস্তা তৈরির পরিকল্পনা। সূত্রের খবর, এক বছর আগে পরীক্ষামূলকভাবে নিউটাউনে একটি রাস্তা তৈরির ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার করা হয়েছিল। উল্লেখ করা যায়, ওই রাস্তার গুণমান পরীক্ষা করে সন্তোষপ্রকাশ করে প্রশাসন। সূত্রের আরও খবর, এবার নিউটাউনে অন্যান্য জায়গাতেও প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে রাস্তা তৈরির কাজ করতে উদ্যোগী হল হিডকো। নিউটাউনে হিডকো ও নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ আবর্জনামুক্ত শহর তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।

পরবর্তীতে সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। বিশেষত বর্জ্য পৃথকীকরণে বেশি নজর দেওয়া শুরু হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, সেই কাজ করতে গিয়ে বাসিন্দাদের বাড়ি থেকে সংগ্রহ করা আবর্জনা থেকে প্লাস্টিক আলাদা করে রাখা হচ্ছে। হিডকো সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের অ্যাকশন এরিয়া ২-এর একটি শপিং মল সংলগ্ন রাস্তা তৈরির সময়ে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ব্যবহার করা হয়েছিল।

এরপর ইঞ্জিনিয়ারেরা সমীক্ষা চালিয়েছেন। পরে সন্তোষজনক রিপোর্টও দিয়েছেন তাঁরা। এই পদ্ধতি আরও বেশি করে প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিউটাউন মেলা প্রাঙ্গণের কাছে একটি রাস্তায় ইতিমধ্যেই শুরু হয়েছে এই ধরনের কাজ। এ বিষয়ে আরও জানা গিয়েছে, সংগৃহীত আবর্জনা থেকে প্রথমে প্লাস্টিক আলাদা করে পরিষ্কার করা হচ্ছে। পরে প্রয়োজন অনুযায়ী বিটুমিনের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে সেই প্লাস্টিক।

Related posts

Leave a Comment