কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস “CDS (I)” পরীক্ষার মাধ্যমে, বিভিন্ন কোর্সের জন্য ৩৪১ জনকে বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নীচের মতো যোগ্যতার অবিবাহিত তরুণ-তরুণীরা পরীক্ষার বসার আবেদন করতে পারেন।
(১) দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ১৫৪তম (ডিই) কোর্স শুরু হবে ২০২৩-এর জানুয়ারিতে, আসন ১০০টি । (২) এঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে এক্সিকিউটিভ জেনারেল সার্ভিস/ হাইড্রো কোর্স শুরু হবে ২০২৩ -এর জানুয়ারিতে, আসন ২২টি। (৩) হায়দরাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রি-ফ্লাইং ট্রেনিং কোর্স শুরু হবে ২০২৩ -এর জানুয়ারিতে, আসন ৩২টি। (৪) চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ১১৭তম এসএসসি (মেন) (নন-টেকনিক্যাল) কোর্স শুরু হবে ২০২৩ -এর এপ্রিলে, আসন ১৭০টি এবং (৫) চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ৩১তম এসএসসি (উইমেন) (নন-টেকনিক্যাল) কোর্স শুরু হবে ২০২৩ -এর এপ্রিলে, আসন ১৭টি।
ইউপিএসসি আয়োজিত কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (সিডিএস-১) পরীক্ষা হবে ২০২২ -এর ১০ এপ্রিল। কলকাতা, আগরতলা, জোরহাট, দিশপুর, পাটনা, কালিকট, পোর্ট ব্লেয়ার-সহ অন্যান্য কেন্দ্রে।
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি-র ক্ষেত্রে স্বীকৃত ডিগ্রিধারী/ সমতুল পাশ, ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি-র ক্ষেত্রে স্বীকৃত ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী, এয়ারফোর্স অ্যাকাডেমি-র ক্ষেত্রে ফিজিক্স ও ম্যাথমেটিক্স সহ উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং স্বীকৃত ডিগ্রিধারী বা ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে।
বয়স ও জন্ম তারিখ, বয়স এবং উচ্চতার হিসেবে ওজন, দৃষ্টিশক্তি, বর্ণান্ধতা, মেডিক্যাল স্ট্যান্ডার্ড, মেডিক্যাল এক্সামিনেশন, অফিসার্স এন্ট্রির ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং এসএসবি টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার ৩ সপ্তাহ আগে। পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা হবে ওএমআর শীটে।
প্রি এক্সামিনেশন ফি ২০০ টাকা। তবে তফশিলি ও মহিলাদের এই ফি দিতে হবে না। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেটব্যাঙ্কিং -এর মাধ্যমে অথবা চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে।
পরীক্ষার জন্য দরখাস্ত করবেন অনলাইনে www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১১ জানুয়ারি, ২০২২, সন্ধে ৬টার মধ্যে। ১৮ থেকে ২৪ জানুযারি, সন্ধে ৬টা পর্যন্ত দরখাস্ত প্রত্যাহার করতে পারবেন। ওটিপি পাবেন ২৪ জানুয়ারি, ৫:৩০ পর্যন্ত। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং 4/2022.CDS-I. তারিখ ২২-১২-২০২১।
অনলাইন আবেদন করুন: || পার্ট ওয়ান || পার্ট টু ||

