UGC-1Miscellaneous 

কলেজ-বিশ্ববিদ্যালয়ে নিয়োগের নির্দেশ ইউজিসি-র

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ফাঁকা আসন পূরণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। জরুরি ভিত্তিতে এই নিয়োগের নির্দেশ দেওয়া হয়। কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইউজিসি-র পক্ষ থেকে পাঠানো ওই নির্দেশে জানানো হয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ঘাটতি রয়েছে, দ্রুত ইউজিসি-র গাইডলাইন মেনে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। উল্লেখ করা যায়, উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে পাঠক্রম তৈরি, পঠন-পাঠন, মূল্যায়ন সব কিছুর গুণমান নির্ভর করে থাকে শিক্ষক-শিক্ষিকাদের ওপর। সেই সব দিক বিবেচনা করে অতি দ্রুত শিক্ষক পদ পূরণের বিষয়ে পদক্ষেপ করুক কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির কত আসন ফাঁকা, সংরক্ষিত পদ কটি এবং এক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে কিনা, এই সমস্ত যাবতীয় তথ্য ইউজিসি-কে পাঠাতে বলা হয়েছে।

Related posts

Leave a Comment