কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ এবার করোনায় আক্রান্ত বিধাননগরে ট্রেনিং করতে আসা ৮ জন পুলিশকর্মী।
পুলিশ সূত্রে খবর, ওয়েস্ট বেঙ্গল পুলিশের শতাধিক রিক্রুট কনস্টেবল সল্টলেক স্টেডিয়ামের কাছে হোস্টেলে থাকতো। সেখানে থেকেই তাঁরা ট্রেনিং করতো। গত ১৬ জুলাই ১১৬ জন পুলিশকর্মীর করোনা পরীক্ষা করা হয়েছিল। আজ সকালে রিপোর্ট আসলে জানা যায়, তাঁদের মধ্যে ৮ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত। এরপর আক্রান্ত ৮ জন পুলিশকর্মীকে সল্টলেক স্টেডিয়ামে হোস্টেলেই হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। সেখানে রেখে তাঁদেরকে চিকিৎসা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও দেখা গিয়েছে অনেক জায়গায় বহু পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশ মহলের একাংশ এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন।
বিধাননগর পৌর নিগম এলাকায় দিনের পর দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা নিয়ে বিধাননগরবাসীকে সচেতন করতে এগিয়ে এল বিধাননগর কর্পোরেশন। এই সময় কি করা উচিত আর কি করা উচিত নয়, সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশিষ্ট ডাক্তারদের মতামত পৌঁছে দেওয়া হল বিধাননগর বাসীদের কাছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক শ্যামাশিস ব্যানার্জী, সৃজিত ঘোষ ও শিবব্রত ব্যানার্জী। এছাড়া উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র চেয়ারপারসন ও কয়েকজন কাউন্সিলর।

