Sundarbans MangrovesMiscellaneous Trending News 

সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সুন্দরবন অঞ্চলে বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজিত হল একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রয়াসে।
স্থানীয় সূত্রের খবর, হিঙ্গলগঞ্জের নদী লাগোয়া রূপমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁরা মূলত ম্যানগ্রোভ চারা রোপন করছেন। ঝড়ঝঞ্ঝার হাত থেকে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনবাসীকে নিরাপদ রাখে। তবে বর্তমান পরিস্থিতিতে দিন যত যাচ্ছে ম্যানগ্রোভের সংখ্যা কমতে শুরু করেছে। তার কারণ হিসাবে বলা হয়েছে, একদিকে ঝড়ের ফলে গাছ পড়ে যাচ্ছে, আবার অপরদিকে স্থানীয় বাসিন্দারা গাছ কেটে ফেলছেন।
বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানা গিয়েছে, ঝড় থেকে এই এলাকার মানুষকে রক্ষা করতে পারে একমাত্র গাছ। স্থানীয় সূত্রে আরও জানা যায়, যেখানে গাছের পরিমান বেশি সেখানে মানুষের ক্ষয়-ক্ষতির পরিমাণও কম। এলাকাবাসীর সহযোগিতায় ওই দুই সংগঠনের সদস্যরা কালো বাইন, হরগোজা, কেওড়া ও পেয়ারা বাইন ইত্যাদি বিভিন্ন গাছের চারা রোপন করছেন।

Related posts

Leave a Comment