একুশ শতকের বৃক্ষ

Tree of 21st Century

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গাছকে “একুশ শতকের বৃক্ষ” ঘোষণা করেছে। শুনে অবাক হচ্ছেন। এই গাছটি আপনার খুব পরিচিত এবং বাড়ির আনাচে-কানাচে দেখতে পাবেন। গাছটির বহুমুখী উপকারিতা রয়েছে। গাছটির পাতায় থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান যা শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে। প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে থাকে। এমনকী মানব শরীরকে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থেকে রক্ষা করে থাকে। পাশাপাশি রোগ সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয়। আসবাবপত্র ও বাদ্যযন্ত্র তৈরির ক্ষেত্রেও এই গাছের গুরুত্ব অনেক। এবার আন্দাজ করতে পারছেন, গাছটির নাম কি? চিকিৎসা বিজ্ঞানেও এই গাছের গুরুত্ব অপরিসীম। এই ভেষজ গুণ সম্পন্ন গাছটির নাম হল- “নিম”।

আপনার পরিবেশে এবং বাড়ির আশেপাশে এই গাছটি অজান্তে বেড়ে উঠে। পরিবেশ সুস্থ রাখার জন্য এই বৃক্ষটির ভূমিকা নিয়ে কোনও সংশয় নেই। আপনার শরীরকে সুস্থ রাখার জন্য এই গাছের পাতা যেমন উপকারী তেমনি এই গাছের ছাল-ফলও নানা কাজে লাগে। পোকা বা ঘুন লাগার কারণে আসবাবপত্র তৈরির ক্ষেত্রে এই গাছের জুড়ি মেলা ভার। আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন, প্রকৃতি – পরিবেশ এবং মানব শরীরকে সতেজ রাখতে এই গাছের গুরুত্ব অনেক। তাই এই গাছের যত্ন নিন এবং গাছ লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *