রাজ্য বাজেটে পর্যটনে বিশেষ প্রকল্প
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ পর্যটন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। রাজ্য বাজেটে এবার পর্যটনে বিশেষ প্রকল্প। করোনা আবহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। এবার প্রয়াস নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে এজন্য বিশেষ প্রকল্প ঘোষণা করলেন তিনি। ৫০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে পর্যটন সংস্থা গুলিকে সহায়তা করবে রাজ্য সরকার।
সূত্রের খবর, ওই তালিকায় রয়েছে রিসর্ট,হোটেল, হোম স্টে ও ভ্ৰমণ সহায়ক সংস্থা। এক্ষেত্রে সুদের ৫০ শতাংশ প্রথম বছরে রাজ্য সরকার বহন করবে। এক্ষেত্রে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে নতুন করে পর্যটন শিল্পের জন্য ইন্সেন্টিভ স্কিম ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, আগামী আর্থিক বছর থেকে স্কিমটা শুরু হবে। তা চালু থাকবে ৫ বছর।

