student and successEducation Alerts Knowledge Update Miscellaneous 

চাকরির প্রতিযোগিতায় উত্তরণে

বাড়ছে জনসংখ্যা। পড়াশুনা শেষ করার পর ছাত্র-ছাত্রীদের চাকরির চাহিদাও বাড়ছে। চাকরির বাজারে ক্রমশ বেড়ে চলেছে প্রতিযোগিতা। চাহিদা ও জোগানের তারতম্য অনুযায়ী এখন চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা। সেটা সরকারি,বেসরকারি এবং কোনও সংস্থার ক্ষেত্রে একই। এই মারাত্মক প্রতিযোগিতার ক্ষেত্রে উত্তরণের জন্য নিজেকে ভালো রকম প্রস্তুতি নিতে হবে। চাকরির কোনও পরীক্ষায় বসার আগে পরীক্ষায় যেন খামতি না থাকে। যাঁদের উচ্চমেধা রয়েছে তাঁদের বিষয়টা আলাদা।

সাধারণ মেধার ছাত্র-ছাত্রীদের কিন্তু ঘাটতি রাখলে চলবে না। ভালো কেরিয়ার গড়ার জন্য পরিশ্রম অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ জীবনের জন্য পরিকল্পনা করতে হবে পড়াশুনা চলাকালীন। সাফল্যের জন্য নিজেকে তৈরি হতে হবে। ভালো প্রস্তুতি নিলে সাফল্যের সম্ভাবনা বাড়বে। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা বাড়ালেই হবে না,প্রতিযোগিতা থেকে উত্তরণের জন্য জোরকদমে প্রস্তুত হতে হবে। প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুন। সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য এটুকু করতেই হবে।

Related posts

Leave a Comment