পেশাদার হয়ে ওঠার লক্ষ্যে

To become a professional

পেশাদার হয়ে ওঠার চেষ্টা করুন। কাজ সময়মতো করার চেষ্টা করবেন। কোনও প্রতিষ্ঠানে কাজ করলে কাজটি মনোযোগ দিয়ে করতে চেষ্টা করবেন। নিজের কাজে মন দেওয়াটা জরুরী। ব্যক্তিগত বিষয় কখনও অফিসে টেনে আনার চেষ্টা করবেন না। কম কথা বলবেন বেশি কাজের লক্ষ্যে। প্রতিষ্ঠানে বা অফিসে গসিপ বা গল্প-গুজবে মেতে থাকবেন না। কথা যত কম বলবেন, বিপদ তত কম। কৌশলী হওয়ার চেষ্টা করবেন কিন্তু সন্দেহপ্রবণ হবেন না। সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে যাবেন না।

দলবাজি না করে সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। কোনও নির্দিষ্ট দলে নিজেকে জড়াতে যাবেন না। সবার সঙ্গে বন্ধু-সুলভ আচরণ করতে চেষ্টা করবেন। নিজের সীমাবদ্ধতা নির্ধারণ করে এগিয়ে চলবেন। সবাইকে খুশি করতে যাবেন না। এক্ষেত্রে প্রয়োজন হলে সরাসরি “না” বলতে শিখতে হবে। সময় অপচয় করবেন না। যুক্তি দিয়ে প্রতিক্রিয়া দিতে চেষ্টা করবেন। প্রতিষ্ঠানের কারও কথায় উত্তেজিত হয়ে আবেগে ভেসে যাওয়া ঠিক হবে না। ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে চেষ্টা করবেন। প্রয়োজন হলে সংস্থার ঊর্ধ্বতনদের জানান।

দক্ষতা গড়ে তুলে আপডেট থাকতে চেষ্টা করবেন। কাজের বিষয়ে দক্ষ হলে কেউ আপনাকে দুর্বল করতে পারবে না। কোনও নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে এগিয়ে যাবেন না। মনে রাখতে হবে, কোনও প্রতিষ্ঠান এক রকমভাবে চলে না। ওঠা-নামা থাকেই। নিজের স্কিল আপডেট রেখে নতুন দক্ষতা অর্জন করে নিতে হবে। নম্র থাকতে হবে আত্মমর্যাদা বজায় রেখে এগিয়ে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *