ক্লার্কশিপ পরীক্ষায় সাফল্যের টিপস

clerkship exam

রাজ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের প্রাথমিক পর্যায়ের পরীক্ষা আগামী ১৬ এবং ১৭ নভেম্বর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে,৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। এই প্রতিযোগিতা সব মিলিয়ে কঠিন হতে চলেছে। প্রিলিমিনারি পরীক্ষায় কোন বিষয়গুলি গুরুত্ব দেবেন তা জেনে নিন। পরীক্ষায় সাফল্যের জন্য বেশ কিছু গাইড লাইন দিচ্ছি নজর রাখুন।
প্রথমেই যে কথাটি মাথায় রাখবেন সেটি হল-এই পরীক্ষায় অন্তত ৫-৬ বছরের প্রশ্নপত্র অনুশীলন করবেন। অঙ্কের ওপর বিশেষ গুরুত্ব দেবেন। ১০০ নম্বরের প্রশ্ন থাকে। যার মধ্যে ৩০টি ইংরেজির প্রশ্ন। ৪০টি জেনারেল স্টাডিজের প্রশ্ন থাকে। আর ৩০ নম্বরের পাটিগণিতের প্রশ্ন থাকে। এক্ষেত্রে ১০০ নম্বরের উত্তর করার জন্য সময় বরাদ্দ থাকে মাত্র ৯০ মিনিট। ১ মিনিটেরও কম সময় বরাদ্দ থাকে। সুতরাং ৩০ মিনিট হাতে রাখবেন পাটিগণিতের অঙ্কের জন্য। সময় নষ্ট করা যাবে না।

ইংরেজির পিছনেও সময় দিতে হবে। গ্রামার,ভোকাবুলারি,বাক্যগঠন,সমার্থক শব্দ প্রভৃতি বিষয়গুলি প্র্যাকটিস করবেন। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে কী কী পড়বেন তা জানুন। ভূগোলের বিভিন্ন পরিসংখ্যান,অর্থনীতি,বিভিন্ন দেশের রাজধানী,রাষ্ট্রপ্রধানের নাম,দেশের মুদ্রা,বিখ্যাত বই ও লেখক প্রভৃতি বিষয়ে প্রশ্ন থাকবে। পাশাপাশি জীবন বিজ্ঞান,ভৌতবিজ্ঞান বই থেকে প্রশ্ন থাকবে। এক্ষেত্রে ক্লাস সেভেন থেকে দশম শ্রেণি পর্যন্ত বইগুলি খুঁটিয়ে পড়বেন। ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি ভালো করে পড়বেন। এই পরীক্ষায় বিগত দিনে আসা প্রশ্নগুলি দেখে কী ধরণের প্রশ্ন আসে তা আন্দাজ করুন অবশ্যই সাফল্য পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *