Tibetan LeaderMiscellaneous 

পরবর্তী দলাই লামাকে বেছে নেওয়ার জন্য চীনের কোনও ধর্মীয় ভিত্তি নেই: আমেরিকা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আমেরিকা যুক্তরাষ্ট্র তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামাকে নির্বাচনের জন্য চিনের হস্তক্ষেপের কোনও ধর্মীয় ভিত্তি নেই বলে মন্তব্য করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিকের মতে, পরবর্তী দলাই লামাকে বেছে নেওয়ার মতো চীনের কোন ধর্মীয় ভিত্তি নেই। তিনি আরও বলেছেন যে, তিব্বতি বৌদ্ধরা কয়েকশ বছর ধরে সাফল্যের সাথে তাঁদের আধ্যাত্মিক নেতা নির্বাচন করে আসছে। এমন পরিস্থিতিতে চিনের হস্তক্ষেপের কোনও অধিকার নেই।

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার রাষ্ট্রদূত, স্যামুয়েল ডি ব্রাউনব্যাক অক্টোবরে তাঁর ভারত সফরের কথা স্মরণ করে এক সম্মেলনে সাংবাদিকদের বলেছিলেন যে, “আমি ভারতের ধর্মশালায় গিয়েছি। সেখানকার তিব্বতি সম্প্রদায়ের সাথে কথা বলেছি যাঁরা নির্বাচনে জড়ো হয়েছিল তাঁদের জানাতে যে, আমেরিকা যুক্তরাষ্ট্র চিন দ্বারা পরবর্তী দালাই লামার নির্বাচনের বিরোধিতা করছে”। ব্রাউনব্যাক আরও বলেছেন যে, “আমেরিকা সমর্থন করে যে ধর্মীয় সম্প্রদায়ের তাঁদের নেতা বাছাই করার অধিকার রয়েছে। এটি অবশ্যই পরবর্তী দলাই লামাকে অন্তর্ভুক্ত করে। সুতরাং, আমরা এই ইস্যুতে চীনকে আমল দিতে রাজি নই। আমরা মনে করি যে, চীনা কমিউনিস্ট পার্টির এই অধিকার আছে তা বলা সম্পূর্ণ ভুল”।

চতুর্দশ দালাই লামা সবে ৮৫ বছরে পদার্পন করেছেন। ১৯৫৯ সালে স্থানীয় জনগণের বিদ্রোহের বিরুদ্ধে চিনা সরকার ক্র্যাকডাউন করার পরে তিনি তিব্বত থেকে পালিয়ে আসার পর থেকেই ভারতে বসবাস করছেন। নির্বাসিত তিব্বত সরকার হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে পরিচালিত হয়। ভারতে ১লক্ষ ৬০ হাজারেরও বেশি তিব্বতি বাস করছে। প্রসঙ্গত, তিব্বতিদের ধর্মীয় নেতা দালাই লামা আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি একে আমেরিকার একে বৃহৎ পরিবর্তন আখ্যা দিয়ে একটি নতুন যুগের সূচনা বলে অভিমত ব্যক্ত করেছিলেন।

Related posts

Leave a Comment