কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার অফিসার

SSC

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রুপ বি ও গ্রুপ-সি পদে কয়েক হাজার কর্মী নিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিস ও মন্ত্রকে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন (SSC CGL)-২০২১-এর মাধ্যমে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশন। নিয়োগ হবে নিচে বলা পদগুলিতে। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

গ্রুপ-বি গেজেটেড পদগুলি হল– অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার। গ্রুপ-বি পদগুলি হল– অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (সিএসএস), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (আইবি), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (রেলওয়ে), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (এক্সটার্নাল অ্যাফেয়ার্স), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (এএফএইচকিউ), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (ই এন্ড আইটি), অ্যাসিস্ট্যান্ট (অন্যান্য মন্ত্রক), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (অন্যান্য মন্ত্রক), ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স (সিবিডিটি), ইন্সপেক্টর (সিজিএসটি এন্ড সেন্ট্রাল এক্সাইজ) (সিবিআইসি), ইন্সপেক্টর (প্রিভেন্টিভ অফিসার) (সিবিআইসি), ইন্সপেক্টর (এক্সামিনার) (সিবিআইসি), অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার (ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট), সাব-ইন্সপেক্টর (সিবিআই), ইন্সপেক্টর পোস্টস (ডিপার্টমেন্ট অফ পোস্টস), ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স), অ্যাসিস্ট্যান্ট/সুপারিন্টেন্ডেন্ট (ইন্ডিয়ান কোস্ট গার্ড), অ্যাসিস্ট্যান্ট (অন্যান্য মন্ত্রক), অ্যাসিস্ট্যান্ট (এনসিএলএটি), রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন), ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট (সি অ্যান্ড এজি), সাব-ইন্সপেক্টর (এনআইএ), জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার (এস অ্যান্ড পিআই), স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড-২ (আরজিআই)।

কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন-২০২১-এর
মাধ্যমে প্রার্থীবাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন

গ্রুপ-সি: অডিটর (সি অ্যান্ড এজি), অডিটর (অন্যান্য মন্ত্রক), অডিটর (সিজিডিএ), অ্যাকাউন্ট্যান্ট (সি অ্যান্ড এজি), অ্যাকাউন্ট্যান্ট (অন্যান্য মন্ত্রক/ দপ্তর), অপার ডিভিশন ক্লার্ক (ইআইটি), সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর), ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (সিবিডিটি), ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (সিবিআইসি), সাব-ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অব নার্কোটিক্স)।

গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে পারবেন নিচে বলা ওয়েবসাইটে। সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৩ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে। চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

বয়স হতে হবে ১-১-২০২২ তারিখের হিসেবে গ্রুপ-বি গেজেটেড পদগুলির জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। গ্রুপ-বি পদগুলির জন্য ১৮ থেকে ৩০ এবং ২০ থেকে ৩০ বছর। গ্রুপ-সি পদগুলির জন্য ১৮ থেকে ২৭ বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

শারীরিক মাপজোক হতে হবে ইনস্পেক্টর (সেন্ট্রাল এক্সাইজ/ এক্সামিনার/ প্রিভেন্টিভ অফিসার) পদের ক্ষেত্রে। পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত ১৫৭.৫ সেমি। বুকের ছাতি ৮১ সেমি এবং ৫ সেমি পর্যন্ত ফোলাতে হবে। গাড়োয়ালি, অসমিয়া, গোর্খা এবং তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতায় ৫ সেমি পর্যন্ত ছাড় দেওয়া হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫২ সেমি এবং ওজন ৪৮ কেজি। গাড়োয়ালি, অসমিয়া, গোর্খা এবং তফশিলি উপজাতি প্রার্থীরা উচ্চতা এবং ওজনে যথাক্রমে ২.৫ সেমি এবং ২ কেজি ছাড় পাবেন। শারীরিক সক্ষমতার পরীক্ষায় পুরুষ প্রার্থীদের ১৫ মিনিটে ১৬০০ মিটার হাঁটা এবং ৩০ মিনিটে ৮ কিলোমিটার সাইক্লিং। মহিলাদের ক্ষেত্রে ২০ মিনিটে ১ কিলোমিটার হাঁটা ও ২৫ মিনিটে ৩ কিলোমিটার সাইক্লিং।

সাব ইনস্পেক্টর (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত ১৬৫ সেমি, পুরুষ প্রার্থীদের বুকের ছাতি ৭৬ সেমি। মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫০ সেমি। পার্বত্য অঞ্চল ও উপজাতিভুক্ত পুরুষ ও মহিলারা উচ্চতার ক্ষেত্রে ৫ সেমির পর্যন্ত ছাড় পাবেন। দৃষ্টিশক্তি: চশমা পরে বা চশমা ছাড়া দূরের দৃষ্টি একচোখে ৬/৬, অন্য চোখে ৬/৯। কাছের দৃষ্টি এক চোখে ০.৬ এবং অন্যচোখে ০.৮।

সাব–ইনস্পেক্টর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৭০ সেমি, বুকের ছাতি ৫ সেমি ফোলানোর ক্ষমতা সহ ৭৬ সেমি। মহিলা প্রার্থীদের উচ্চতা ১৫০ সেমি। পার্বত্য অঞ্চল ও উপজাতিভুক্ত পুরুষ ও মহিলা প্রার্থীরা উচ্চতার ক্ষেত্রে ৫ সেমির ছাড় পাবেন। চশমা সহ ও চশমা ছাড়া দূরের দৃষ্টি হতে হবে একচোখে ৬/৬ এবং অন্যচোখে ৬/৯। কাছের দৃষ্টি একচোখে ০.৬ এবং অন্য চোখে ০.৮।

প্রার্থীবাছাই হবে ৪টি টিয়ারে পরীক্ষার মাধ্যমে। প্রথম ও দ্বিতীয় টিয়ারে থাকবে কম্পিউটার বেসড পরীক্ষা, তৃতীয় টিয়ারে থাকবে পেন ও পেপার বেসড পরীক্ষা এবং চতুর্থ টিয়ারে থাকবে স্কিল টেস্ট। পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাবেন নিচে বলা ওয়েবসাইটে।

আবেদন করবেন অনলাইনে https://ssc.nic.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ জানুয়ারির মধ্যে। আবেদন ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো, ভিম ইউপিআই, রুপে ক্রেডিট/ ডেবিট কার্ড বা ডাউনলোড করা চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্কের যে কোনও শাখায় নগদে ফি দেওয়া যাবে। মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের ফাইল নং: 3/6/2021-P&P-I (Vol.-I). আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *