একনজরে বিশ্ব সুন্দরীর খেতাব জয়ী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দীর্ঘ ২১ বছরের প্রতীক্ষার অবসান। মিস ইউনিভার্স হলেন ভারতের হারনাজ কৌর সান্ধু। একনজরে দেখে নেওয়া যায়, বিশ্ব সুন্দরীর খেতাব জেতা ৮ বিশ্ব সুন্দরীকে।
ইজরায়েলের ইলাতে অনুষ্ঠিত হয় ৭০তম মিস ইউনিভার্স। প্রতীক্ষার পর সাফল্য এলো ভারতের। পঞ্জাব-হরিয়ানার ২১ বছর বয়সী হারনাজ সান্ধু শিরোপা পেলেন ২০২১ সালের ১৩ ডিসেম্বর।
২০০০ সালে সাইপ্রাসে মিস ইউনিভার্সের মুকুট বিজয়ী হয়েছিলেন লারা দত্ত।
১৯৯৪ সালে ফিলিপিন্সে সুস্মিতা সেন প্রথম ভারতীয়, যিনি মিস ইউনিভার্সের মুকুট জয়ী হন।
২০১৭সালে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার। চিনের মঞ্চে এই মুকুট জয়ী হন। হরিয়ানার কন্যা ২০ বছর বয়সে এই সম্মান পেয়েছিলেন।
প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড হয়েছেন ২০০০ সালে। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্ব করেন। বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছেন।
১৯৯৯ সালে মিস ওয়ার্ল্ড হয়েছেন ভারতের যুক্তামুখী। চতুর্থ ভারতীয় হিসেবে এই খেতাব বিজয়ী হন তিনি।
১৯৯৭সালে মিস ওয়ার্ল্ড হয়েছেন ডাস্কি সুন্দরী ডায়ানা হেডেন।
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হয়েছেন ঐশ্বর্য রাই। ৪৪ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার খেতাব জয়ী হয়েছিলেন তিনি। বিশ্ব সুন্দরীর শিরোপার পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম হয়ে ওঠেন।
১৯৬৬ সালে মিস ওয়ার্ল্ড হয়েছেন রীতা ফারিয়া। ইতিহাস তৈরি করেছিলেন তিনি। প্রথম এশীয় মহিলা হিসেবে তিনি এই শিরোপা পান। বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা না রেখে রীতা চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন।

