কোচবিহারের রাস উৎসব এবার মলিন

Modan Mohan Mandir

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ কোচবিহারে রাস উৎসবকে ঘিরে অন্য অনুভূতি ছিল। এবার করোনার আবহে তা ম্লান। রাজবাড়ি, মদনমোহন মন্দির ও রাস উৎসব ঘিরে বহু মানুষের ভিড় জমতো। উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম রাস মেলা বসে এখানে। ২০০ বছরেরও বেশি প্রাচীন এই উৎসব পূর্ণিমার দিন দিয়ে শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ ফুট উঁচুতে এই চক্র সর্বধর্ম সমন্বয়ের প্রতীক।

বংশগতভাবে এটি কোচবিহারের নিকটবর্তী হরিণ চওড়ার একটি মুসলিম পরিবার এই দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, লক্ষ্মীপুজোর দিন থেকেই চক্র তৈরির কাজ শুরু হয়। চক্রটি উঁচু কাঠের খুঁটির চারপাশে বাঁশের ফ্রেমের সাহায্যে তৈরি হয়। উপরে কাগজ সহ বিভিন্ন ডিজাইন করা থাকে। হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা হাত দিয়ে রাসচক্রটি ঘোরাতে থাকেন পুণ্যলাভের আশায়। কথিত রয়েছে, মদন মোহন রাস পূর্ণিমায় মন্দিরের অভ্যন্তরের বেদী থেকে বেরিয়ে এসেছিলেন। টানা ১৫ দিন তিনি বারান্দায় একটি সজ্জিত সিংহাসনে বসেছিলেন। মন্দিরটি আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরাণ এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য এবং রাসচক্র দ্বারা সজ্জিত।
কোচবিহারের মহারাজা হরেন্দ্রনারায়ণ ভেটাগুড়িতে ১৮১২ সালে নতুন নির্মিত প্রাসাদে পা রাখেন। সেই উপলক্ষ্যে ওই বছরই প্রথম রাসমেলা অনুষ্ঠিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *