newzealand pmMiscellaneous 

সচেতনতার লক্ষ্যে নিজেই মাস্ক তৈরি করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:দেশবাসীকে সচেতন করার লক্ষ্যে নিজেই মাস্ক তৈরি করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্ন ৷
নতুন বিধিনিষেধে গণপরিবহণে যাতায়াত করার ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে নিউজিল্যান্ডে ৷ ফেসবুকে এমনটাই জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আর্ডার্ন ৷ স্বাস্থ্যবিধি নিয়ে দেশবাসীকে সচেতন করতেই এই উদ্যোগ তাঁর। প্রসঙ্গত, কড়া লকডাউন জারি করে নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণে চলে আসে। স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছিল। অকল্যান্ডে এ মাসে নতুন সংক্রমণের সন্ধান পাওয়ায় এরপর ফের বিধিনিষেধ জারি করতে চলেছে নিউজিল্যান্ড ৷

কীভাবে নিজে হাতে নিজের মাস্ক তৈরি করা যায়, দেশবাসীকে তাও শেখাতে উদ্যোগ নিয়েছেন তিনি৷ ফেসবুক অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্টও করেন।
জানা গিয়েছে, প্রথম চেষ্টাতেই মাস্ক তৈরি করতে সফল তিনি ৷ নিজের দল লেবার পার্টির রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে লাল রংয়ের একটি মাস্ক তৈরি করেছেন তিনি। আগামী অক্টোবরে ফের প্রধানমন্ত্রী নির্বাচন নিউজিল্যান্ডে ৷
জানা যায়, অকল্যান্ডে নতুন করে ৫ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ মেলে। ৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ নিউজিল্যান্ডে এখনও পর্যন্ত ১৪০০ জনের মতো করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ২২ জনের ৷

Related posts

Leave a Comment