kalipuja and prodip siliguriMiscellaneous Trending News 

ভিন্নভাবে আলোর উৎসব পালনের ব্রত নিয়েছে শিলিগুড়ির সংগঠন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার আতস বাজি নয়, আলোর উৎসব দীপাবলিতে জ্বলে উঠুক মাটির প্রদীপ। এমনই বার্তা বড় অংশের মানুষের। এবার দীপাবলি হোক আলোর উৎসব। আলোর রোশনাইয়ে সেজে উঠুক শহর ও গ্রামাঞ্চল। আলোর মালায় সেজে ওঠার আর্জি। তবে বাজি যেন না পোড়ানো হয়।প্রসঙ্গত, রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদনও জানানো হয়েছে। এক্ষেত্রে মন্তব্য-কালী পুজোয় শব্দ বাজি বন্ধ থাকুক। উৎসব হয়ে উঠুক আলোর। উল্লেখ করা যায়,কলকাতা হাইকোর্টও বাজি ও পটকা না পোড়ানোর রায় দিয়েছে। এই আবহে রাস্তায় নেমেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও।

করোনা আবহের কারণে এবার দীপাবলি বা কালীপুজো হোক আলোর উৎসবের। কোনো শব্দ বাজি নয়। আকাশ যেন না ঢেকে যায় আতস বাজির কালো ধোঁয়ায়। তবে উৎসব হোক রঙীন,এমনই প্রত্যাশা। নানা আলোয় সেজে উঠছে সর্বত্র। করোনা কালে ভিন্নভাবে আলোর উৎসব পালনের ব্রত নিয়েছে শিলিগুড়ির ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি। সেই লক্ষ্যেই আজ সংগঠনের সদস্যরা নামে রাস্তায়। সঙ্গে নিয়েছে মাটির প্রদীপ।
হাসমি চক দিয়ে সংগঠনের প্রচার শুরু হয়। তাঁদের মুখে স্লোগান ছিল, “দীপাবলি হোক আলোর উৎসব। বাজি, পটকার নয়।” পথ চলতি মানুষ
ও বাসিন্দাদের সচেতন করাই ছিল মূল লক্ষ্য। হাতে তুলে দেওয়া হয় মাটির তৈরি প্রদীপও। শহরের বিভিন্ন পাড়ায়-মহল্লায় পৌঁছে যান সংগঠনের সদস্যরা। ঘরে ঘরে তুলে দিয়েছেন মাটির প্রদীপ। মাটির প্রদীপমুখী করে তুলতেই এই প্রচেষ্টা বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment