৫৫ এনসিসি ‘সি’ সার্টিফিকেটধারীকে নিচ্ছে ভারতীয় সেনা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্স (এপ্রিল ২০২১) -এ এনসিসি ‘সি’ সার্টিফিকেটধারী ৫৫ অবিবাহিত তরুণ-তরুণীকে নিচ্ছে ভারতীয় সেনা। যুদ্ধে মৃত সেনার সন্তানরাও আবেদন করতে পারবেন। কোর্স শুরু হবে ২০২১-এর এপ্রিলে। নিয়োগ হবে রেগুলার আর্মিতে, শর্ট সার্ভিস কমিশনে ১০ বছরের জন্য। পরে শর্তসাপেক্ষে মেয়াদ আরও ৪ বছর পর্যন্ত বাড়তে পারে। অফিসার পদে প্রথমে ৬ মাসের প্রবেশন। নীচের মতো যোগ্যতার ভারতীয় তরুণ-তরুণীরা আবেদন করতে পারেন।
বাছাই প্রার্থীদের ৪৯ সপ্তাহের প্রি-কমিশন ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। সফল ট্রেনিং শেষে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ‘Post Graduate Diploma in Defence Management and Strategic Studies’ অ্যাওয়ার্ড পাবেন। ট্রেনিংয়ের খরচ সরকার বহন করবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৫৬,১০০ টাকা।
এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্স (এপ্রিল ২০২১): মোট শূন্যপদ ৫৫টি। এরমধ্যে ৫০টি শূন্যপদ এনসিসি মেন (যার মধ্যে ৪৫টি জেনারেল ক্যাটেগরি জন্য ও ৫টি যুদ্ধে মৃত সেনার সন্তান) এবং ৫টি শূন্যপদ এনসিসি ইউমেন (যার মধ্যে ৪টি জেনারেল ক্যাটেগরি জন্য ও ১টি যুদ্ধে মৃত সেনার সন্তান) -এর জন্য সংরক্ষিত।
প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত ডিগ্রিধারী বা সমতুল পাশ এবং এনসিসি ‘সি’ সার্টিফিকেটধারী হতে হবে। ১-১২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-১-১৯৯৬ থেকে ১-১-২০০২ তারিখের মধ্যে।
প্রার্থিবাছাই হবে – দরখাস্ত বাছাই, এসএসবি ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
প্রথমে নিয়োগ হবে লেফটেন্যান্ট রাঙ্কে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। পদোন্নতির সুযোগ আছে। লেফটেন্যান্ট থেকে ব্রিগেডিয়ার রাঙ্ক পর্যন্ত মাইনের সাথে মিলিটারি সার্ভিস পে মাসে ১৫,৫০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা।
কোনও দরখাস্তের ফি লাগবে না। দরখাস্ত রেজিস্ট্রশন করবেন অনলাইনে, ২৮ জানুয়ারির মধ্যে। দরখাস্তের পদ্ধতি-সহ আরও বিস্তারিত তথ্য পাবেন www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

