অনলাইন ক্লাসের সময়-সীমা বাঁধল আইসিএসই বোর্ড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা কালে লকডাউন পর্বে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন ছিল পূর্বেই। সূত্রের খবর,এবার সেই নিয়মেই অনলাইন ক্লাসের সময় -সীমা বাঁধল আইসিএসই বোর্ড। কোন শ্রেণিতে কত সময় অনলাইন ক্লাস করা সম্ভব হবে,তা নিদিষ্ট করা হয়েছে। সূত্রের আরও খবর,ওই নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে,প্রি-প্রাইমারির ক্লাস প্রতিদিন হবে না। তবে যে দিন হবে সেদিন পড়ুয়াদের সহায়তা করবেন অভিভাবকরা।
ক্লাসের সময়সীমা ৩০ মিনিট। অন্যদিকে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দিনে দুটি ক্লাস নেওয়া হবে। ক্লাসের সময় ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট। আবার নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৪টি ক্লাস নেওয়া যাবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, যে সব শ্রেণিতে একাধিক বার অনলাইন ক্লাস হবে সেখানে দুটি পিরিয়ডের মধ্যে পড়ুয়াদের জন্য ১০মিনিট থেকে ১৫ মিনিটের বিরতি রাখা আবশ্যিক।

