শিক্ষার লক্ষ্য
অ্যালবার্ট আইনস্টাইনকে আমরা সবাই জানি। তিনি একটি মন্তব্য করেছিলেন, “দুর্বল মানুষ প্রতিশোধ নেয়। শক্তিশালী মানুষ ক্ষমা করে। বুদ্ধিমান মানুষ উপেক্ষা করে।”
মানুষ ভবিষ্যত নিয়ে চিন্তা করে বেশি। সবাই এমনটা করেন এমনও নয়। তবে চিন্তা এসেই যায়। ভবিষ্যত অনিশ্চিত এমন ভাবলে জীবনের আনন্দ মলিন হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, এখন আপনি যে অবস্থার মধ্যে আছেন তার ওপর ফোকাস করে এগিয়ে যেতে থাকুন। তবে জীবনের জন্য বড় ভাবনা চিন্তা মাথায় রাখবেন। বড়ো কল্পনা একদিন সত্যি সত্যি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জীবনে আপনি ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছেন। তাই বড় ভাবনা রেখে এগিয়ে চলুন।
জীবন কখনও থেমে থাকে না। ভারসাম্য রাখতে হলে আপনাকে সামনে চলতে হবে। থেমে থাকাটা জীবন নয়। বুদ্ধিমান মানুষ সব সময় লড়াই করে বেঁচে থাকেন। সবার জীবনে আবেগ, শক্তি ও অহঙ্কার
প্রভাব ফেলে। সরলতা সব সময় কাজে আসে না। জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা এবং গুরুত্বপূর্ণ জিনিস ধরে রাখার চেষ্টা করবেন। শিক্ষা এমন একটা জিনিস যা থেকে আপনি জীবনের আলো খুঁজে পাবেন। শিক্ষার লক্ষ্য হচ্ছে- চিন্তা করতে শেখানো। তবে কোনও অবস্থাতেই তথ্য মুখস্থ করা নয়। পড়তে হবে আরও চিন্তা করতে হবে। প্রতিটি মানুষের বিবেকের প্রতি সততা থাকা উচিত। বিবেকের বিরুদ্ধে গিয়ে কখনও কিছু করা উচিত নয়। জীবনে সাফল্যের জন্য নীতি মেনে জীবনকে গাইড করে এগিয়ে চলুন।

