পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশের প্রথম মহিলা ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়ের

Deboshri Chatterjee

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় মারা গেলেন কলকাতার পুলিশের প্রথম মহিলা ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ২০১০ সালে তিনি উত্তর বন্দর থানায় কর্মরত ছিলেন। দাপুটে এবং সৎ অফিসার হিসাবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সূত্রের আরও খবর, শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুরের হোদলা এলাকায়। একটি বালি বোঝায় ট্রাকের পিছনে ধাক্কা মারার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে রাজ্য পুলিশের ওই কম্যান্ডিং অফিসারের।

অন্যদিকে, তাঁর ড্রাইভার মনোজ সাহা এবং দেহরক্ষী তাপস বর্মনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বেহালার বাসিন্দা হলেও শিলিগুড়ির ডাবগ্রামে পোস্টেড ছিলেন ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে দেবশ্রী চট্টোপাধ্যায়ের মৃত্যুর কথা শুনে গভীর শোক প্রকাশ করছি। দুর্ঘটনায় তাঁর চালক ও দেহরক্ষীও মারা গিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

ছবি: ইনসেটে ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *