শিক্ষা লাভের জন্য সেরা উপায়

The best way to get an education

শিক্ষা লাভের উত্তম পদ্ধতি হল-পড়াশুনার মধ্যে থাকতে হবে সব সময়। কীভাবে অন্য লেখকরা ভাষা, গল্প লেখার কৌশল ও বাক্য গঠন করছেন। যত বেশি পড়বেন, তত বেশি সমৃদ্ধ হবেন। তা নিজের মধ্যে গ্রহণ করতে সক্ষম হবেন। পরীক্ষামূলকভাবে দেখা গিয়েছে, নিয়মিত পড়লে অন্য মানুষের অনুভূতি বুঝতে পারবেন। লেখার অন্যতম একটি বৈশিষ্ট হল, আপনি কাদের জন্য লিখছেন তা আগে ঠিক করতে হবে। কীভাবে পাঠককে আপনি প্রভাবিত করবেন সেই বিষয়গুলি বুঝবেন। গল্প লেখকদের ক্ষেত্রে বিশেষ চরিত্র তৈরি করতে হবে। পাঠককে সেই চরিত্রের গভীরে প্রবেশ করাতে হবে।

আবার কোন শব্দ বা ভাবনা পাঠকের সবচেয়ে বেশি আলোড়িত করবে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। সব ধরণের লেখা পড়ার অভ্যাস করতে হবে। সাহিত্য থেকে খবর, সব ধরণের বিজ্ঞাপন প্রভৃতি পড়লেই জ্ঞানের পরিধি বাড়বে। প্রতিদিন কিছু না কিছু শিখতে পারবেন। সময় কম থাকলে সবসময় পড়া সম্ভব নাও হতে পারে। সময় কম থাকলে পড়ার ক্ষেত্রে একটা ভারসাম্য রাখতে হবে। যে বই পড়ে আপনি আনন্দ পেতে পারেন সেগুলি যেমন পড়বেন তেমনি আপনার পেশা বা কাজের সঙ্গে সম্পর্ক যুক্ত বিষয়গুলিও পড়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *