Allahabad High CourtCentral Government Government Jobs 

৯৪ ল ক্লার্ক নিচ্ছে এলাহাবাদ হাইকোর্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ল ক্লার্ক (ট্রেনি) পদে ৯৪ জনকে নিচ্ছে এলাহাবাদ হাইকোর্টে। নিয়োগ হবে ১ বছরের চুক্তিতে। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করা আইনের ডিগ্রিধারীদের নেওয়া হবে। সঙ্গে কম্পিউটার নলেজ অর্থাৎ ডাটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার অপারেশন জানতে হবে। প্র্যাক্টিস শুরু করে দিলে আবেদন করা যাবে না।

যাঁরা ২০২০-২১ -এ এলএল.বি (ফাইনাল ইয়ার) পরীক্ষা দিয়েছেন এবং ফলাফলের জন্য অপেক্ষা করেছন তাঁরাও আবেদনের যোগ্য। তবে এক্ষেত্রেও অন্তত ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। প্রার্থীদের ইন্টারভিউেয়র সময় এলএল.বি ফাইনালের মার্কশিট সাবমিট করতে হবে। ১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ২৬ বছরের মধ্যে। নির্দিষ্ট হারে সাম্মানিক মাসে ১৫,০০০ টাকা। অন্য কোনও ভাতা ইত্যাদি পাবেন না। যাঁদের একাধিক স্ত্রী রয়েছে বা এমন কাউকে বিবাহ করেছেন যাঁর আইনসিদ্ধ স্ত্রী/ স্বামী জিবিত, তাঁরা আবেদন করতে পারবেন না।

প্রার্থিবাছাই হবে কেবলমাত্র এলাহাবাদে, ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হতে পারে সেপ্টেম্বর মাসে।

সফল প্রার্থীদের মাননীয় ধর্মাবতারের নির্দেশ অনুসারে তাঁদেরকে সার্চ এবং রিসার্চের কাজে সাহায্য করতে হবে, চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। নগদ ৩০০ টাকার বিনিময়ে এলাহাবাদ হাইকোর্টের কাউন্টার থেকে দরখাস্তের বয়ান কিনতে পারেন অথবা www.allahabadhighcourt.in ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে ৩০০ টাকা দিতে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে। ড্রাফট কাটবেন Registrar General, High Court of Judicature at Allahabad -এর অনুকূলে।

দরখাস্তের সঙ্গে দিতে হবে হাই স্কুল থেকে শুরু করে বয়স, শিক্ষাগত যোগ্যতা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ও কম্পিউটার নলেজের প্রশংসাপত্র ইত্যাদি যাবতীয় প্রমাণপত্র এবং ২টি নিজের নাম-ঠিকানা লেখা ও ৪০ টাকার ডাকটিকিট সাঁটা অতিরিক্ত খাম।

দরখাস্ত পাঠাবেন স্পীড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট (এডি -সহ) কিংবা ক্যুরিয়ারে। এই ঠিকানায়: Registrar General, High Court of Judicature at Allahabad. পৌঁছনো চাই ২৮ অগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি নং 01/ Law Clerk (Trainee)/21. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

দরখাস্তের বয়ান-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment