৫০ ডাক্তার নিচ্ছে রাইপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র রেসিডেন্টের পদে ৫০ জন ডাক্তার নিচ্ছে রাইপুর এইমস। অস্থায়ী পদে নিয়োগ হবে ভারত সরকারের “রেসিডেন্সি স্কিম” -এর অধীনে, ১১ মাসের জন্য।
জুনিয়র রেসিডেন্ট/ গ্রুপ-এ: শূন্যপদ ৫০ (অসং ২২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৩, আর্থিকভাবে দুর্বল ৫ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ২ (১০ শতাংশ))। ইন্টার্নশিপ-সহ মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত এমবিবিএস/ সমতুল ডিগ্রিধারী হতে হবে। তবে ১৮-১১-২০ তারিখের হিসেবে ইন্টার্নশিপ-সহ এমবিবিএস পাশ করে থাকতে হবে গত ৩ বছরের মধ্যে। নির্বাচিত হলে, কাজে যোগদানের আগেই ডিএমসি/ ডিডিসি/ এমসিআই/ স্টেট রেজিস্ট্রেশন থাকতে হবে। সংরক্ষণ থাকবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী। মাইনে ৫৬,১০০ টাকা।
প্রার্থিবাছাই হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। এইমস রাইপুর থেকে পাশ করা এমবিবিএস গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার। নির্বাচিত প্রার্থীদের ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হবে। যদি কোনও কারণে পদ শূন্য থেকে যায়, তাহলে মেধা অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের সময় যাতায়াতে টিএ/ ডিএ পাবেন না।
দরখাস্তের ফি বাবদ ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিয়ে যেতে হবে ১,০০০ (তফশিলি হলে ৮০০) টাকার ডিমান্ড ড্রাফট। প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ড্রাফট কাটতে হবে “AIIMS Raipur” অনুকূলে এবং তা প্রদেয় হতে হবে রাইপুরে।
ইন্টারভিউ হবে ১৮ নভেম্বর, ২০২০। ইন্টারভিউয়ের দিন নির্ধারিত বয়ান পূরণ করে সঙ্গে নিয়ে যাবেন। বয়ান পাবেন www.aiimsraipur.edu.in ওয়েবসাইটে। সঙ্গে নিতে হবে যাবতীয় (ডিগ্রি, সার্টিফিকেট, মার্কশিট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ডিমান্ড ড্রাফট ইত্যাদি) মূল প্রমাণপত্র ও সেসবের স্ব-প্রত্যয়িত জেরক্স এবং পাসপোর্ট মাপের রঙিন ছবি, ডিমান্ড ড্রাফট। যাঁরা কেন্দ্র বা রাজ্য সরকারি/ আধা-সরকারি/ কর্পোরেশন/ অটোনোমাস বডিতে কর্মরত তাঁরা সঙ্গে নেবেন “নো অবজেকশন সার্টিফিকেট”।
শিক্ষাগত যোগ্যতা, সংরক্ষণ, বাছাই পদ্ধতি, পারিশ্রমিক, কাউন্সেলিং ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং: Admin/Rec./JR/2020/AIIMS.RPR/3271 তারিখ: 05.11.2020.
অ্যাপ্লিকেশন ফর্ম-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

