১৮০ জুনিয়র এক্সিকিউটিভ নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র এক্সিকিউটিভের পদে ১৮০ জনকে নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)। নিয়োগ হবে সরাসরি, রেগুলার বেসিসে, ইঞ্জিনিয়ারিং – সিভিল, ইঞ্জিনিয়ারিং – ইলেকট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স শাখায়। প্রার্থীদের গেট- ২০১৯ সফল হতে হবে।
জুনিয়র এক্সিকিউটিভের পদে ১৮০ নিয়োগের পূর্ববর্তী বিজ্ঞপ্তি (নং ০৩/২০২০) অনুযায়ী অনলাইন দরখাস্ত করার শেষ তারিখ ছিল ২ সেপ্টেম্বর, ২০২০। বর্তমানে কর্তৃপক্ষ এক সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইন দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করেছে।
জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং – সিভিল): শূন্যপদ ১৫টি (অসং ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১ এবং শ্রবণ প্রতিবন্ধী ১)। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ডিমড ইউনিভার্সিটি বা ভারত সরকার স্বীকৃত আইআইটি থেকে সিভিলের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। গেটের পেপার কোড হল: সিই।
জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং – ইলেক্ট্রিক্যল): শূন্যপদ ১৫টি (অসং ১০, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ১ এবং অস্থি প্রতিবন্ধী ১)। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ডিমড ইউনিভার্সিটি বা ভারত সরকার স্বীকৃত আইআইটি থেকে সিভিলের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। গেটের পেপার কোড হল: ইই।
জুনিয়র এক্সিকিউটিভ (ইলেক্ট্রনিক্স): শূন্যপদ ১৫০টি (অসং ৬০, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ১১, ওবিসি ৪৫, আর্থিকভাবে দুর্বল ১৫ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১)। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ডিমড ইউনিভার্সিটি বা ভারত সরকার স্বীকৃত আইআইটি থেকে ইলেক্ট্রনিক্সে স্পেশ্যালাইজেশন-সহ ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল -এর একটির ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। গেটের পেপার কোড হল: ইসি।
ওপরের তিনটি পদেই বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০, তফশিলি -প্রতিবন্ধীরা ১৫, ওবিসি-প্রিতবন্ধীরা ১৩, এএআই -এর রেগুলার সার্ভিস হোল্ডাররা ৫ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
দরখাস্তে দেওয়া তথ্যর ভিত্তিতে প্রাথমিক বাছাই হবে। গেট স্কোরের ভিত্তিতে বাছাই প্রার্থীদের সরাসরি প্রমাণপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে, নতুন দিল্লির কর্পোরেট হেডকোয়ার্টারে। যাঁরা ইতিমধ্যেই সরকারি/ আধা-সরকারি/ পি এস ইউ-তে কর্মরত তাঁদেরকে প্রমাণপত্র যাচাইয়ের সময় “নো অবজেকশন সার্টিফিকেট” দাখিল করতে হবে। প্রমাণপত্র যাচাইয়ের কললেটার পাঠানো হবে ই-মেলের মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে ওয়েবসাইটের “কেরিয়ার”লিঙ্কের মাধ্যমে, ৩ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে, কেবল একটি পদে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং 03/2020.
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
সংশোধনী বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

