চাকরির দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ বারাসাতে

barasat tet candidate

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জেলা শাসকের দফতরে চাকরির দাবিতে ধর্নায় সামিল ২০১৫ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। সূত্রের খবর, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য টেট উত্তীর্ণ প্রায় ১২০০ জন প্রার্থী আজ বারাসতে জেলাশাসকের দফতরে এসে চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

তাঁদের দাবি, শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) উত্তীর্ণ হলেও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য ডিএলএড পাশ করা আবশ্যিক। এরপরই নিয়োগ করা সম্ভব। সেই মোতাবেক তাঁরা ওই কোর্স পাস করেছেন বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। কিন্তু সরকার প্রতিশ্রুতি পালন করছে না বলেও অভিযোগ তাঁদের।

সূত্রের আরও খবর, আজ তাঁদের দাবি পেশ করার পাশাপাশি জেলাশাসকের দফতরে সামনে বিক্ষোভ দেখাতে থাকে। এমনকী মূল ফটকের সামনে বসে পড়ে স্লোগান দিতে থাকে বলেও জানা গিয়েছে। পরে প্রশাসনিক হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। চাকরি প্রার্থীরা জানিয়েছেন, জেলাশাসকের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর নিশ্চয়তা মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *