Teaching qualities of teachersMiscellaneous 

শিক্ষকদের শিক্ষণীয় গুণাবলী

শিক্ষকদের ভালো পড়ানোই যথেষ্ট নয়। মানবিক, পেশাদার ও শিক্ষণীয় গুণাবলী প্রয়োগ করতে হবে। শিক্ষকদের করণীয় বিষয়গুলো হল-প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করা। এতে আন্তরিকতা তৈরি হয়। বিকৃত কোনও নাম ধরে কখনই ডাকবেন না। পাঠ্য বইয়ের বিষয়ে সহজ করে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। কঠিন কোনও বিষয় হলে সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। গল্পের মাধ্যমে বোঝালে আরও ভালো হয়। এক্ষেত্রে চার্ট, চিত্র, অ্যানিমেশন, বাস্তব জিনিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন।শ্রেণী কক্ষে প্রশ্নোত্তরের পরিবেশ তৈরি করলে খুব ভালো হয়। শিক্ষার্থী কোনও প্রশ্ন করলে রাগ বা বিরক্ত প্রকাশ করলে হবে না। পড়ুয়া কোনও প্রশ্ন করলে পড়ুয়াকে বকাবকি করবেন না। বিরক্ত প্রকাশ করে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। পড়ুয়াকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে৷ শিক্ষার্থী কোনও প্রশ্নের ভুল উত্তর দিলে অপমান করতে যাবেন না। সংশোধন করার মাধ্যমে উৎসাহ দিতে চেষ্টা করবেন।

ভুল করা শেখার অংশ, এটা মনে রেখেই শিক্ষাদান করবেন। শ্রেণীকক্ষে ইতিবাচক ও হাসিখুশির পরিবেশ বজায় রাখতে চেষ্টা করবেন। ক্লাস প্রাণবন্ত করতে একজন শিক্ষকের বিরাট ভূমিকা থাকে। চাপমুক্ত ও বন্ধুসুলভ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে বিশেষভাবে সহায়তা করে থাকে। বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার বেড়েছে তা ব্যবহার করুন ৷ প্রেজেন্টেশন, ভিডিও, কুইজের মাধ্যমে শেখাতে পারেন। অনলাইন রিসোর্স শেয়ার করতে পারেন যা থেকে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। শিক্ষার্থীদের মূল্যায়ন একটি বিষয়। যার মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করলে পড়ুয়ারা উপকৃত হবে। সেদিকে নজর রাখুন। শিক্ষার্থীদের গঠনমূলক পড়াশুনার অভ্যাস গড়ে তুলুন।

Related posts

Leave a Comment