কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শারীরিক অসুস্থতা বা প্রতিবন্ধকতার কারণে কোনও শিক্ষক বদলির আবেদন করলে, সেক্ষেত্রে জেলা স্বাস্থ্য আধিকারিককে আবেদনকারী শিক্ষকের মেডিক্যাল রিপোর্ট জেলার বিদ্যালয় পরিদর্শককে পাঠাতে হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, জেলা বিদ্যালয় পরিদর্শককে ওই রিপোর্ট স্কুল সার্ভিস কমিশনে পাঠাতে হবে। এ বিষয়ে আরও জানানো হয়, পুরো প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই কথা জানিয়েছে শিক্ষা দফতর। সূত্রের খবর, এই নির্দেশিকার ফলে শারীরিক অসুস্থতা ও প্রতিবন্ধকতার কারণে যাঁরা আবেদন করেছেন, তাঁদের বদলির প্রক্রিয়া গতিশীল হবে বলেই মতপ্রকাশ করেছে শিক্ষক সংগঠনগুলি।
শারীরিক অসুস্থতা-প্রতিবন্ধকতার বদলির আবেদন

