Amar Singh

প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহ

প্রয়াত হলেন রাজ্যসভার সাংসদ ও সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তাঁর স্ত্রী ও দুই কন্যা বর্তমান। সূত্রের খবর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

Read More
Parvej Khan

বলিউডের পারভেজ খান প্রয়াত

লিউডের অ্যাকশন ডিরেক্টর পারভেজ খান (৫৫) প্রয়াত হলেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে “অন্ধাধুন” ও “বদলাপুর”। বাজিগর ও খিলাড়ি-র মতো ছবিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাকশন ডিরেক্টরের কাজ করেছিলেন তিনি।

Read More
Rana Sen

পরিচালক রানা সেন প্রয়াত

পরিচালক রানা সেন (৫০) প্রয়াত হলেন। সূত্রের খবর, হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। মেগা সিরিয়াল, টেলিফিল্ম ও ফিচারফিল্ম পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন তিনি।

Read More
Rajat Mukhopadhyay

পরিচালক রজত মুখোপাধ্যায় প্রয়াত

বলিউডের চলচ্চিত্র পরিচালক রজত মুখোপাধ্যায় প্রয়াত। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলি হল- “পেয়ার তুনে কেয়া কিয়া”, “রোড” ও “লাভ ইন নেপাল” প্রভৃতি।

Read More
Jack Charlton

জ্যাকি চার্লটন প্রয়াত

বিশ্বকাপ জয়ী জ্যাকি চার্লটন (৮৫) প্রয়াত হলেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ দেওয়ার অন্যতম কারিগর ছিলেন তিনি। লিডসের এই কিংবদন্তি আয়ারল্যান্ড ফুটবলকে পাল্টে দিয়েছিলেন।

Read More
Andrew Kishor

বাংলাদেশের সুরেলা কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর প্রয়াত

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর (৬৪) প্রয়াত। সূত্রের খবর, গায়ক এন্ড্রু কিশোর ক্যান্সার আক্রান্ত ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Read More
Nimai Bhattacharya

“মেমসাহেব” স্রষ্ট্রা নিমাই ভট্টাচার্য প্রয়াত

প্রয়াত হলেন কথা সাহিত্যিক নিমাই ভট্টাচার্য (৮৯)। কালজয়ী কথা সাহিত্যিক নিমাই ভট্টাচার্য টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই সাহিত্যিক।

Read More