টি-২০ বিশ্বকাপ আপাতত স্থগিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কোভিড-১৯এর দাপটে পিছিয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আইপিএলের।সূত্রের খবর,অতিমারির কারণেই শেষ পর্যন্ত পিছিয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ।এক্ষেত্রে ভারতীয় বোর্ডের আইপিএলের খেলার সম্ভাবনা অনেকটা বেড়ে গিয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, ২০২১ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ।আইসিসির বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা বলা হয়েছে।সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে যেতে পারে আইপিএল।

