সুশান্তকে সম্মান আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সংগঠনের

award for sushant

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মৃত্যুর পর সম্মান পেলেন সুশান্ত। সূত্রের খবর, বলিউডের ছবিতে বিশেষ অবদান, সামাজিক অবদান এবং ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি এই সম্মান প্রদান করল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। জানা গিয়েছে, আমেরিকায় থাকা সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির হাতে এই শংসাপত্র তুলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূতদের সংগঠনের নেতা অজয় ভাতোরিয়া।

এ প্রসঙ্গে সুশান্তের দিদি শ্বেতা জানিয়েছেন, মৃত্যুর পরেও সুশান্ত এই সম্মান পাওয়ায় তাঁর পরিবার খুশি। ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি থেকে ভাইয়ের হয়ে এই সম্মান গ্রহণ করতে পেরে আমি বিশেষ গর্বিত। ভারতীয় ছবি, সামাজিক অবদান এবং সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মান পেল আমার ভাই। এই সঙ্কটের সময় সমর্থনের জন্য অ্যাসেম্বলি ও ভারতীয় বংশোদ্ভূতদের সংগঠনকে জানাই ধন্যবাদ।

অন্যদিকে শ্বেতার স্বামী বিশাল জানিয়েছেন, সুশান্তের ন্যায়বিচারের জন্য যে আন্দোলন শুরু হয়েছে, তাতে সামিল হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁর লক্ষ লক্ষ ভক্তরা। তাঁদের আশা, সুশান্তের মৃত্যুর ঘটনার পক্ষপাতহীন তদন্ত হয়ে সত্য উন্মোচন হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *