সফলতার গল্প

Success Stories

মনে রাখা দরকার যে,সফলতার গল্প সবাইকে আকৃষ্ট করে না। সফল হলে তবেই মানুষ ব্যর্থতার গল্প শুনবে। বর্তমান সমাজে আপনার কষ্ট অনুভব করার মানুষ খুঁজে পাবেন না। দেওয়ালে পিঠ ঠেকে গেলে অনেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোর গল্পটা অনেক কঠিন হতে পারে। কতটা পথ পেরোলে কতটা সফল হওয়া যায়, সেটা সম্পূর্ণ নির্ভর করে নিজের ওপরই। আপনি কতটা অসহায় তা বোঝার চেষ্টা কেউ করবে না। তাই শক্ত হয়ে উঠে দাঁড়ান, সফল হোন।

পরিশ্রমী হতে হবে সাফল্যের লক্ষ্যে। সৎ পথে লক্ষ্য স্থির রেখে আদর্শ নিয়ে এগিয়ে চলতে হবে। তাহলে সাফল্য এসে জীবন পরিপূর্ণ করে তুলবে। নিন্দুক বা সমালোচকরা সমালোচনা করবেই। আশেপাশের বৃত্তে লোকজন অনেক কথা বলবে তবুও এগিয়ে যেতে হবে সেই লক্ষ্য নিয়ে। মনে রাখবেন, ঈর্ষা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। কোনদিনও উন্নতির পথ দেখায় না। আর এটাও মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা রয়েছে। সময় ও সুযোগের অভাবে তা প্রকাশ পায় না। ব্যঙ্গ করতে যাওয়া উচিত নয়। গুণীর গুণের কদর করতে শিখতে হবে। সম্মান করতে জানলে সমাদর পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *