প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনলাইন কাউন্সেলিংয়ের নির্দেশিকা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নিয়োগে কাউন্সেলিং অনলাইনেই। সূত্রের খবর, প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে অনলাইন কাউন্সেলিংয়ের নির্দেশিকা জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, প্রাথমিকে ১০,৫০০ পদে যেসব প্রার্থীর নিয়োগ বাকি, তাঁদের অনলাইনেই কাউন্সেলিং হবে। এক্ষেত্রে প্রার্থীদের কোথাও যেতে হবে না। সূত্রের আরও খবর, প্রার্থীরা কীভাবে অনলাইন কাউন্সেলিংয়ে অংশ নেবেন, সে বিষয়ে বিশদ তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আগামী ১২ জুলাই থেকে প্রার্থীরা পোর্টালে তাঁদের পছন্দের জেলা-সহ সব তথ্য অনলাইনে জমা দিতে পারবেন বলে জানা যায়।

