পড়ুয়াদের গাইড

Student Guide

অনেক ছাত্র-ছাত্রী পড়া মনে রাখতে পারে না। ভুলে যায়। অনেক পড়াশুনা করার পরও ভালো রেজাল্ট করতে পারে না। এই ত্রুটিটা শুধু পড়ুয়ার নয়। এক্ষেত্রে পড়ুয়াদের গাইড ঠিকমতো না হওয়ার কারণেই এমনটা হয়। এ বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষকরা বলছেন, পড়া মনে রাখার সহজ উপায় হল বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা। (১)জোরে জোরে পড়া (২)লেখার অভ্যাস করা (৩)বিশ্রাম নিয়ে পড়া (৪) মন দিয়ে পড়া (৫)মুখস্থ করে পড়া নয়, বুঝে পড়া।
(৬)পড়াশুনার পরিবেশ ঠিক রাখা।

জোরে জোরে পড়ার অভ্যাস করতে হবে। তাহলে সহজেই সেই পাঠ মনে থাকবে। পাশাপাশি লেখার অভ্যাসটাও বজায় রাখতে হবে। যত বেশি লিখবে ততবেশি পড়া মনে থাকবে এবং বানান ভুল কম হবে। বহুক্ষণ পড়লে পড়া মনে থাকবে না। বিশ্রাম নিয়ে পড়তে হবে আর মন দিয়ে পড়তে হবে। মাথায় রাখতে হবে, মুখস্থ করে পড়াশুনা নয়, বুঝে পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *