১২ আগস্ট পর্যন্ত দেশে ট্রেন পরিষেবা বন্ধ ঘোষণা রেলের

Stop Mail Express

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রেলমন্ত্রক আগামী ১২ আগস্ট পর্যন্ত সারা দেশের সমস্ত রেগুলার ট্রেন পরিষেবা বাতিল থাকার কথা ঘোষণা করেছে। রেলমন্ত্রক সূত্রের খবর, ওই সময় পর্যন্ত রেগুলার কোনও মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে না। পাশাপাশি বন্ধ থাকবে শহর ও শহরতলির লোকাল ট্রেন পরিষেবাও। ভারতীয় রেলমন্ত্রক সূত্রের আরও খবর, এই সময়ের মধ্যে শুধুমাত্র যাত্রীবাহী স্পেশাল ট্রেন চলবে। তবে সারা দেশে ২৩০টি স্পেশাল ট্রেন চলছে। তার সূচিতে কোনও পরিবর্তন হবে না। রেল সূত্রে আরও বলা হয়েছে, যেসব যাত্রী আগে আগামী ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত অগ্রিম টিকিট কেটেছিলেন, সেই সব টিকিটই বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ১০০ শতাংশ টিকিট মূল্যই ফেরৎ পাবেন যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *