৬১০০ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনিংয়ের জন্য সারা দেশে প্রায় ৬১০০টি আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বিহার, ওড়িশা সহ দেশের রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য। বিভিন্ন রাজ্যের জন্য নির্দিষ্ট ভাষা বা ভাষাগুলি প্রার্থীদের জানতে হবে।
পশ্চিমবঙ্গে: মোট আসন ৭১৫টি। ভাষা জানতে হবে – বাংলা/ নেপালি। ত্রিপুরায়: মোট আসন ২০টি। ভাষা জানতে হবে – বাংলা/ কোকবোরক। অসমে: মোট আসন ২৫০টি। ভাষা জানতে হবে – অসমীয়া/ বাংলা/ বোরো। ওড়িশায়: মোট আসন ৪০০টি। ভাষা জানতে হবে – ওড়িয়া। বাকি ৪৭১৫টি আসন রয়েছে দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করা গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে। ৩০-১০-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। স্টাইপেন্ড মাসে ১৫,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষার পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষা হবে অগস্ট মাসে।
পরীক্ষার ফি বাবদ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে ৩০০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
যে কোনও একটি রাজ্য বা অঞ্চলের আসনে আবেদন করবেন অনলাইনে https://www.sbi.co.in/ careers বা https://bank.sbi/careers বা https://nsdcindia.org/apprentice বা https://apprenticeshipindia.org বা http://bfsissc.com ওয়েবসাইটের মাধ্যমে, ২৬ জুলাইয়ের মধ্যে। রাজ্য অনুযায়ী আসন ও তার সংরক্ষণ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ট্রেনিংয়ের মেয়াদ, পরীক্ষা কেন্দ্র ইত্যাদি বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।এই নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/APPR/2021-22/10.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

